হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদন অনুযায়ী, আয়াতুল্লাহ আল-উজমা মাকারেম শিরাজির প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আলিয়ান-নেজাদ স্বামী কর্তৃক স্ত্রীকে দেওয়া স্বর্ণালংকার ফেরত নেওয়া-সংক্রান্ত এক প্রশ্নের জবাব দিয়েছেন।
প্রশ্ন: স্বামী কি স্ত্রীকে উপহার হিসেবে দেওয়া স্বর্ণালংকার ফেরত নিতে পারেন?
উত্তর: যদি স্বামী ও স্ত্রীর মধ্যে বংশগত বা রক্তের সম্পর্ক না থাকে, স্বামী উপহার হিসেবে যে স্বর্ণালংকার দিয়েছেন তা এখনো মূল অবস্থায় বিদ্যমান থাকে, অর্থাৎ স্ত্রী সেগুলো অন্য কোনো স্বর্ণালংকারের সঙ্গে বদল বা রূপান্তর করেননি এবং ওই স্বর্ণালংকারের বিনিময়ে স্বামীর কাছ থেকে কোনো প্রতিদানও গ্রহণ করেননি, তাহলে শরিয়তের দৃষ্টিতে স্বামী সেগুলো ফেরত নেওয়ার অধিকার রাখেন।
তবে নৈতিকতার দৃষ্টিতে উপহার ফিরিয়ে নেওয়া নিন্দনীয়। আহলে বাইত (আ.)-এর বাণীতেও উপহারদাতাকে নিজের দেওয়া উপহার ফিরিয়ে না নেওয়ার ব্যাপারে নির্দেশনা ও উৎসাহ দেওয়া হয়েছে।
আপনার কমেন্ট